অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, বেতন ৪০ হাজার টাকা
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ ‘আইই অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম
আইই অফিসার।
পদসংখ্যা
নির্ধারিত নয়।
প্রার্থীর ধরন
পুরুষ
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
৩০,০০০ - ৪০,০০০ টাকা।
বয়সসীমা
২৫ - ৩৫ বছর।
কর্মস্থল
ঢাকা (আশুলিয়া) জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ
১০ আগস্ট ২০২৬;
সূত্র: বিডিজবস ডটকম

চাকরি চাই ডেস্ক