‘টিএসএম’ পদে ৫০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম)’ পদে ৫০ জনকে নিয়োগ দেবে। ২৯ জুলাই আবেদন শুরু হয়েছে, চলবে ২২ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই বিএসসি/এমএসসি অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম
টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম)।
বিভাগের নাম
ফিড সেলস
পদসংখ্যা
৫০ জন।
চাকরির ধরন
বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
বিএসসি/এমএসসি অথবা ডিপ্লোমা (অ্যাগ্রিকালচার) ডিগ্রিধারী হতে হবে। ৩ -৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা
নির্ধারিত নয়।
কর্মস্থল
যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২২ আগস্ট ২০২৬;
সূত্র: বিডিজবস ডটকম

চাকরি চাই ডেস্ক