Skip to main content
NTV Online

প্রিয় প্রবাসী

প্রিয় প্রবাসী
  • অ ফ A
  • প্রবাসের খবর
  • প্রবাসজীবন
  • সাফল্য
  • সমস্যা
  • পরামর্শ
  • অস্ট্রেলিয়া
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • ভারত
  • কানাডা
  • এশিয়া
  • ইউরোপ
  • আরব দুনিয়া
  • আফ্রিকা
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • প্রিয় প্রবাসী
  • প্রবাসের খবর
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
০৮:১০, ০৯ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ০৯:১৪, ০৯ ফেব্রুয়ারি ২০২২
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
০৮:১০, ০৯ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ০৯:১৪, ০৯ ফেব্রুয়ারি ২০২২
আরও খবর
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে বাংলাদেশ
‘গুপ্তচরের’ ভূমিকায় এবার ছারপোকা
মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজির ভিপি নির্বাচিত বাংলাদেশি নাহিদ
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনায় দুদকের মামলা
মালয়েশিয়ায় কর্মী প্রেরণে নতুন সুযোগ

মার্চে সীমান্ত খুলে দিচ্ছে মালয়েশিয়া, লাগবে না কোয়ারেন্টিন

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
০৮:১০, ০৯ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ০৯:১৪, ০৯ ফেব্রুয়ারি ২০২২
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
০৮:১০, ০৯ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ০৯:১৪, ০৯ ফেব্রুয়ারি ২০২২
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিমানবন্দরে যাত্রীরা। ফাইল ছবি : সংগৃহীত

বিদেশি পর্যটকদের জন্য আগামী ১ মার্চ থেকে সীমান্ত খুলে দিচ্ছে মালয়েশিয়া। আন্তর্জাতিক ফ্লাইট ব্যবহারকারীদের আর বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে না। তবে, মালয়েশিয়ায় প্রবেশ করেই সবাইকে কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে এবং অবাধে প্রবেশের শর্ত হিসেবে নেগেটিভ রিপোর্ট আসতে হবে।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মালয়েশিয়ার জাতীয় কোভিড রিকভারি কাউন্সিলের (এনআরসি) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন। একই সঙ্গে দেশটির সীমান্ত বন্দরগুলোও বর্তমান ঝুঁকি মূল্যায়নের ওপর ভিত্তি করে খুলে দেওয়া হবে বলে জানান তিনি।

এনআরসি’র চেয়ারম্যান মুহিউদ্দিন ইয়াসিন বলেন, ‘মালয়েশিয়ায় প্রবেশকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রবেশের আগে ও পরে কোভিড-১৯ পরীক্ষা করতে হবে। যাত্রীদের ফ্লাইট ছাড়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। মালয়েশিয়ায় পৌঁছার পর আবারও কোভিড পরীক্ষা করাতে হবে। সেখানে ফল নেগেটিভ হলে কোয়ারেন্টিনে থাকতে হবে না।’

এর আগে মালয়েশিয়ার জাতীয় পুনরুদ্ধার কাউন্সিলের (এনআরসি) এক বৈঠকে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাইমি দাউদ সীমান্ত খোলার বিষয়টি উত্থাপন করেছিলেন।

মুহিউদ্দিন ইয়াসিন আরও জানান, এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী খায়েরি জামালউদ্দিন এনআরসিকে বর্তমান মহামারি পরিস্থিতি বিশেষ করে ওমিক্রন ভ্যারিয়্যান্টের বিস্তার সম্পর্কে অবহিত করেছেন।

করোনা সংক্রমণ ও মহামারি ঠেকাতে ২০২০ সালের মার্চে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত বন্ধ করেছিল মালয়েশিয়া। কারণ মহামারির গত দুই বছরে এশিয়ার যেসব দেশ সবচেয়ে বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছে, সেসবের মধ্যে মালয়েশিয়া অন্যতম। সরকারি হিসাবেই মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৯ লাখ ২৫ হাজার ২৫৪ জন এবং এ রোগে দেশটিতে মৃত্যু হয়েছে মোট ৩২ হাজার ৪৩ জনের। এর মধ্যে মঙ্গলবার দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯৪৪ জনের।

তবে, করোনা মহামারির বিপর্যয়ের মধ্যে দিয়ে গেলেও জাতীয় টিকাদান কর্মসূচিতে অত্যন্ত সফল মালয়েশিয়া। দেশটির মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯৮ শতাংশই করোনা টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন। আর, তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন ৫০ শতাংশেরও বেশি প্রাপ্তবয়স্ক।

এ ছাড়া ১২ থেকে ১৭ বছর বয়সি অপ্রাপ্তবয়স্কদের ৮৯ শতাংশ টিকার দুই ডোজ নিয়েছে। আগামী সপ্তাহ থেকে পাঁচ থেকে ১১ বছর বয়সি শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হবে মালয়েশিয়ায়। সম্প্রতি মালয়েশিয়ার তিন প্রতিবেশী দেশ থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুর বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে। টিকাদান কর্মসূচি সফল হওয়ায় মালয়েশিয়াও আগের অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিল।

এরই মধ্যে অবশ্য এক দ্বিপক্ষীয় চুক্তির আওতায় সিঙ্গাপুরের নাগরিকদের জন্য কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণনীতি চালু করেছে মালয়েশিয়ার সরকার।

মালয়েশিয়া কোভিড - ১৯
০৭ নভেম্বর ২০২৫
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনায় দুদকের মামলা
২৯ অক্টোবর ২০২৫
মালয়েশিয়ায় কর্মী প্রেরণে নতুন সুযোগ
২৬ অক্টোবর ২০২৫
মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলন : কারা আসছেন, কী আলোচনা হবে
০২ অক্টোবর ২০২৫
‘সুমুদ ফ্লোটিলা’য় ইসরায়েলি বাধা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কঠোর নিন্দা
৩০ সেপ্টেম্বর ২০২৫
কুয়ালালামপুরে জমে উঠল বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল
২০ সেপ্টেম্বর ২০২৫
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক স্বাক্ষরিত
০৩ সেপ্টেম্বর ২০২৫
মালয়েশিয়ায় ৩৭৭ বাংলাদেশিসহ আটক ৭৭০
২৬ আগস্ট ২০২৫
এনটিভির অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন চিত্রনায়িকা শিমলা
১০ আগস্ট ২০২৫
মালয়েশিয়ায় ইউসিএসআই ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক সন্ধ্যা
২৭ জুলাই ২০২৫
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে বাংলাদেশ
  2. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
  3. আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন
  4. মক্কা-মদিনায় হোটেল ভাড়া বেড়েছে ৪০ শতাংশ, বিপাকে ওমরাহ পালনকারীরা
  5. শূন্য হাতে শুরু করা শাকিব এখন সফল উদ্যোক্তা
  6. রিয়াদে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x