মালয়েশিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

মালয়েশিয়ায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। পর্যটন নগরী ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও সে দেশের মুসলমানরা এই ঈদ উৎসবে শরীক হয়েছেন।আজ বুধবার (২৭ মে) মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদে (নেগারায়) সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মসজিদ নেগারা-এ পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। ধর্মীয় ভাবগাম্ভীর্য,...