ফেসবুক স্ট্যাটাসই সত্যি হলো, সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু

‘বড় একটি এক্সিডেন্ট হোক, ছিন্ন বিচ্ছিন্ন হোক দেহ, স্বপ্নগুলো মরে যাক, মুছে যাক সব অপূর্ণতা’—প্রায় দুই মাস আগে নিজের ফেসবুক আইডিতে এই আবেগঘন ও হতাশার স্ট্যাটাসটি দিয়েছিলেন সৌদি আরব প্রবাসী তরুণ মাহাদি রাজ শুভ। মানসিক তীব্র কষ্ট থেকে দেওয়া সেই ফেসবুক স্ট্যাটাসটিই শেষ পর্যন্ত নির্মমভাবে সত্যি হয়ে গেল। সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের এই রেমিট্যান্স যোদ্ধা। আজ তার...