Skip to main content
NTV Online

প্রিয় প্রবাসী

প্রিয় প্রবাসী
  • অ ফ A
  • প্রবাসের খবর
  • প্রবাসজীবন
  • সাফল্য
  • সমস্যা
  • পরামর্শ
  • অস্ট্রেলিয়া
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • ভারত
  • কানাডা
  • এশিয়া
  • ইউরোপ
  • আরব দুনিয়া
  • আফ্রিকা
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • প্রিয় প্রবাসী
  • প্রবাসের খবর
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
০৪:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৪:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৬
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
০৪:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৪:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
১৪ মার্চ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সংসদে খালেদা জিয়ার লড়াইকে স্মরণ করলেন তারেক রহমান
আমার রাজনীতি দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি : প্রধানমন্ত্রী
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর
গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
০৪:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৪:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৬
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
০৪:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৪:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৬
মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন হাইকমিশনার ও অন্যান্যরা। ছবি : এনটিভি

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে হাইকমিশন দুই পর্বের কর্মসূচি গ্রহণ করে। প্রথম পর্বে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাই কমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে ইউনেস্কোর সাধারণ কনফারেন্সের প্রেসিডেন্টের ভিডিও বার্তা এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষের সঞ্চালনায় আলোচনা পর্বে এ বছরের প্রতিপাদ্য ‘বহুভাষিক শিক্ষার গুরুত্ব’ তুলে ধরে বক্তব্য দেন ড. মোহাম্মদ তারিকুর রহমান, মোহাম্মদ আলী তারেক, মিস তিয়াশা কাবেজ এবং আলী হায়দার মর্তুজা। বক্তাগণ বিশ্বায়নের যুগে মাতৃভাষার শিকড় দৃঢ় রেখে বহুভাষিক দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন কৌশিক সরকার ও রাশনি উম্মায়া সারা।

হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বলেন, ভাষার অধিকারের জন্য জীবন বিসর্জনের এ ঘটনা শুধু বাঙালি জাতির গর্ব নয়, বরং সমগ্র বিশ্বে মাতৃভাষার মর্যাদা রক্ষায় অনুপ্রেরণার উৎস। তিনি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা জোরদার করার আহ্বান জানান। বক্তব্যে তিনি সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকারকে অভিনন্দন জানান এবং সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শেষ অংশে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভাষা আন্দোলনভিত্তিক গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং হাই কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশ হাই কমিশন তারেক রহমান মহান শহীদ দিবস

সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২২ ফেব্রুয়ারি ২০২৬
নেপালে বাংলাদেশ দূতাবাসের নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি
২১ ফেব্রুয়ারি ২০২৬
শহীদ মিনারে রুমিন ফারহানাকে পুষ্পস্তবক অর্পণে বাধার অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ওমরাহ পালনের নিরাপদ সময় নির্ধারণ করল সৌদি
  2. মালয়েশিয়ায় ‘এনটিভি ইফতার মাহফিল-২০২৬’ অনুষ্ঠিত
  3. বাহরাইনের ফ্লাইট চালু হলেই আনা হবে নিহত তারেকের মরদেহ
  4. মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিল
  5. সৌদিআরবে আটকা পড়েছেন হাজারও বাংলাদেশি ওমরাহ যাত্রী
  6. ওমরাহ পালনকারীদের জন্য নির্দেশিকা চালু করল সৌদি আরব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x