মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিল
মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়।
গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (কনস্যুলার) মো. ফিরোজ রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম।
সংগঠনের সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় এবং সদস্য বাসির ইবনে জাফরের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন।
এ সময় বক্তব্য দেন ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মো. মোশারফ হোসেন, সিআইপি ও ব্যবসায়ী মো. ইকবাল হোসেন, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধ্যাপক মহিউদ্দিন মাহি, কমিউনিটি নেতা জসিম উদ্দিন, অগ্রণী রেমিট্যান্স হাউসের সিইও মোহাম্মদ সুলতান, এশিয়ান ই ইউনিভার্সিটির শিক্ষিকা ফারজানা জামান, মো. এনামুল হক ও আমিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি ফিরোজ রাব্বানী ও বিশেষ অতিথি তরিকুল ইসলাম প্রবাসীদের বিভিন্ন সমস্যাকে গুরুত্ব দিয়ে তা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তারা প্রবাসী সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও কর্মকাণ্ডের প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও ব্যবসায়ী ফজলুল করিম সোহরাব, মুয়াজ্জেম হোসেন নিপু, কাজী সালাহ উদ্দিন, মির্জা সালাহ উদ্দিন, আব্দুল আজিজ মোল্লা, জাকির হোসেন, ইসমাইল মজুমদার, মো. রমজান আলী, মো. রাসেল রানা, রাশেদ বাদল, মো. সেন্টু, আসাদাদুজ্জামান মাসুম, আসাদুল্লাহ আল গালিব রাব্বিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা।
অনুষ্ঠান শেষে রমজান মাসের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া