সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় দেশটির আবহা প্রদেশে পাহাড়ি সড়কে নামার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত দুই বাংলাদেশি হলেন আশরাফ উদ্দিন রনি ও কামরুল হাসান। রনি  খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার বাসিন্দা। অপরজন ফ্রিজার ভ্যানের চালক কামরুল হাসানের বাড়ি নোয়াখালী জেলায়।নিহত আশরাফের চাচা মীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে...