Skip to main content
NTV Online

প্রিয় প্রবাসী

প্রিয় প্রবাসী
  • অ ফ A
  • প্রবাসের খবর
  • প্রবাসজীবন
  • সাফল্য
  • সমস্যা
  • পরামর্শ
  • অস্ট্রেলিয়া
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • ভারত
  • কানাডা
  • এশিয়া
  • ইউরোপ
  • আরব দুনিয়া
  • আফ্রিকা
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • প্রিয় প্রবাসী
ফারুক আহমেদ চান, সৌদি আরব
১১:০৬, ২৮ জুলাই ২০১৯
ফারুক আহমেদ চান, সৌদি আরব
১১:০৬, ২৮ জুলাই ২০১৯
আপডেট: ১১:০৬, ২৮ জুলাই ২০১৯
আরও খবর
ন্যায় ও সুশাসনের বাংলাদেশ গড়ার আহ্বান আজহারীর
মক্কায় খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে বাংলাদেশ
আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন
যুক্তরাষ্ট্রে দুই সম্মাননা পেলেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সংবাদবিনিময় চুক্তি

ফারুক আহমেদ চান, সৌদি আরব
১১:০৬, ২৮ জুলাই ২০১৯
ফারুক আহমেদ চান, সৌদি আরব
১১:০৬, ২৮ জুলাই ২০১৯
আপডেট: ১১:০৬, ২৮ জুলাই ২০১৯
রিয়াদে গত বুধবার বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সংবাদবিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি : এনটিভি

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মধ্যকার সংবাদবিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের সৌদি প্রেস এজেন্সির প্রধান কার্যালয়ে গত বুধবার এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

স্মারকে বাংলাদেশ সংবাদ সংস্থার পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং সৌদি প্রেস এজেন্সির পক্ষে সংস্থাটির সভাপতি আবদুল্লাহ বিন ফাহাদ আল হোসাইন স্বাক্ষর করেন।

এ সময় তথ্য সচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন। তাঁর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল সৌদি আরব সফর করে। এ ছাড়া সমঝোতা স্মারক স্বাক্ষরকালে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের উপমিশনের প্রধান ড. মো. নজরুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাহফুজুল হক ও দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মো. ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের ফলে দুই দেশের সংবাদ সংস্থার সঙ্গে সংবাদ, তথ্য ও ছবি আদান-প্রদান করা সম্ভব হবে। এ ছাড়া অভিজ্ঞতা ও মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের সংবাদ সংস্থার সঙ্গে সম্পর্ক তৈরি ও পারস্পরিক সহযোগিতার পরিসর বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।

এর ফলে দুই দেশের সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিকদের সফর আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করাও সম্ভব হবে।

তথ্য সচিব আবদুল মালেক বলেন, বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আগামী দিনে দুই দেশের অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও অন্যান্য সম্পর্ক বৃদ্ধিতে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সচিব এ সময় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আন্তরিক ধন্যবাদ জানান। বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ সৌদি প্রেস এজেন্সির সভাপতিকেও এ সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

আবদুল মালেক আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ সহযোগিতা দুই দেশের সম্পর্ক উন্নয়নে আরো ভূমিকা রাখবে। সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে বাংলাদেশ প্রতিনিধিদলকে সৌদি প্রেস এজেন্সির সংবাদ কক্ষ, আর্কাইভসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখানো হয়। এ সময় সৌদি প্রেস এজেন্সির কর্মকর্তারা তাঁদের সঙ্গে ছিলেন।

বুধবার বিকেল ৪টায় চুক্তি স্বাক্ষরের বিভিন্ন দিক তুলে ধরে ও প্রবাসী সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে রিয়াদ দূতাবাসে প্রতিনিধিদলের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তথ্য সচিব। দূতাবাসের কর্মকর্তাসহ প্রবাসী গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সংবাদকর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন তথ্য সচিব আবদুল মালেক।

সর্বাধিক পঠিত
  1. ন্যায় ও সুশাসনের বাংলাদেশ গড়ার আহ্বান আজহারীর
  2. ইউনেট ও ইয়ুথ হাব-এর মধ্যে সমঝোতা
  3. মক্কায় খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল
  4. মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের সুখবর দিলো সৌদি
  5. জাপান বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  6. অস্ট্রেলিয়ায় শেখ মুজিবের মূর্তি অপসারণ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x