আপনার জিজ্ঞাসা
ওষুধ খেয়ে নারীদের রোজা রাখা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এই অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসার প্রথম পর্বে নারীরা সারা মাস ওষুধ খেয়ে রোজা রাখতে পারবেন কি না, সে সম্পর্কে টেলিফোনে জানতে চেয়েছেন উম্মে হাবিবা। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : নারীদের যে পুরো মাস রোজা থাকতে হয়, কোনো ওষুধ খেয়ে পুরো মাসটা রোজা থাকা জায়েজ আছে কি?
উত্তর : ওষুধ খেয়ে রোজা রাখলে সেটা নাজায়েজ নয়, জায়েজ আছে। তবে উত্তম হচ্ছে স্বাভাবিক অবস্থায় যাওয়া।
শেখ মোহাম্মদ বিন উছাইমিন (র.) তাঁর ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে, যেহেতু বিভিন্ন কারণে ওষুধের ক্ষতি রয়েছে এবং বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, সে ক্ষেত্রে ওষুধ না খাওয়াটাই হচ্ছে উত্তম। কিন্তু এর পরও কেউ যদি ওষুধ খেয়ে সিয়াম পালন করে থাকেন, তাঁর সিয়াম হয়ে যাবে কোনো সন্দেহ নেই।

অনলাইন ডেস্ক