Skip to main content
NTV Online

ধর্ম ও জীবন

ধর্ম ও জীবন
  • অ ফ A
  • ইসলাম
  • সনাতন
  • বৌদ্ধ
  • খ্রিস্টান
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ধর্ম ও জীবন
  • ইসলাম
শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:০০, ২৭ মে ২০২৬
আপডেট: ১৪:৪২, ২৭ মে ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:০০, ২৭ মে ২০২৬
আপডেট: ১৪:৪২, ২৭ মে ২০২৬
আরও খবর
বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত
আজ পবিত্র ঈদুল আজহা
রাজধানীর বর্জ্য অপসারণে প্রস্তুত ২৯ হাজার ৫০০ পরিচ্ছন্নতাকর্মী, বাতিল ঈদের ছুটি
সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন
ঈদের নামাজে যাওয়ার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন

শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:০০, ২৭ মে ২০২৬
আপডেট: ১৪:৪২, ২৭ মে ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:০০, ২৭ মে ২০২৬
আপডেট: ১৪:৪২, ২৭ মে ২০২৬

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আজ বুধবার (২৭ মে) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় ঈদের আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় শেষে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাদ্রা দরবার শরীফকে কেন্দ্র করে এই আগাম ঈদ উদযাপন অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় সাদ্রা দরবার শরীফের মাদ্রাসা মাঠে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী। পরে সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরীফ মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।

ঈদের নামাজে অংশ নিতে ভোর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জামাতস্থলে জড়ো হন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পশু কোরবানি দেন মুসল্লিরা। আগাম ঈদ উদযাপন করা গ্রামগুলোতে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেখা যায় স্থানীয়দের।

ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লি মো. হাসান জানান, ‘আমরা কোনোভাবেই একদিন আগে ঈদ করছি না; আমরা মুসলিম উম্মাহর সঙ্গে মিল রেখে করছি। অনেকেই না বুঝে বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু সেই কথার কোনো ভিত্তি নেই। আমরা সরকারের কাছে অনুরোধ করব, যাতে আমাদের সঙ্গে মিল রেখে সারা দেশেই ঈদ উদযাপন করা হয়।’

সাদ্রে দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী জানান, ‘সারা বিশ্বে আজ ঈদ উদযাপন করছে, আমরাও ঈদ করছি। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না থাকার কারণে কিছু মানুষ আমাদের সঙ্গে মিলে ঈদ করতে পারছে না। বিশ্বে কোটি কোটি মানুষ আজ উদযাপন করছে, তাহলে আমরা কেন করব না? তারপরও বাংলাদেশের জনগণ সরকারের সিদ্ধান্তের অপেক্ষা না করে ঈদ উদযাপন করতে শুরু করেছেন।’

জানা যায়, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। সেই ধারাবাহিকতায় তাঁর অনুসারীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই দিনে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছেন।

প্রতি বছরের মতো এবারও চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, শাহরাস্তিসহ বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপিত হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস ও অনুসরণের অংশ হিসেবেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে থাকেন।

ঈদুল আজহা সৌদি আরব উদযাপন ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: ঈদুল আজহা

৫ ঘন্টা আগে
বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত
৫ ঘন্টা আগে
আজ পবিত্র ঈদুল আজহা
২৭ মে ২০২৬
রাজধানীর বর্জ্য অপসারণে প্রস্তুত ২৯ হাজার ৫০০ পরিচ্ছন্নতাকর্মী, বাতিল ঈদের ছুটি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন
  2. হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য ও তাওহীদ প্রতিষ্ঠার বার্তা
  3. আরাফার দিনে যে দোয়াটি পড়বেন
  4. পবিত্র হজের খুতবা আজ, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান
  5. লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা
  6. সোমবার শুরু হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই মিনায় যাবেন হাজীরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x