প্রিয় মানুষের কাছে থাকলে মস্তিষ্কে কী ঘটে?

প্রিয় মানুষের সঙ্গে দেখা করার কথা ভাবলেই মন ভালো হয়ে যায়? তাঁর সঙ্গে সময় কাটানোর ইচ্ছা কিংবা কাছে পাওয়ার আকাঙ্ক্ষার পেছনে শুধু আবেগ নয়, মস্তিষ্কেরও ভূমিকা রয়েছে। গবেষণায় দেখা গেছে, ভালোবাসার মানুষের কাছে যাওয়ার ইচ্ছা মস্তিষ্কে ডোপামিনের কার্যক্রম বাড়িয়ে দেয়।প্রিয় মানুষের সঙ্গে দেখা হবে, একসঙ্গে সময় কাটানো যাবে, এমন ভাবনাতেই আনন্দ পান অনেকে। তাঁর হাত ধরা কিংবা পাশাপাশি বসে থাকার মতো ছোট মুহূর্তও...