আবির মাখিয়ে রঙে-আনন্দে দোল পূর্ণিমা উদযাপন

সনাতন ধর্মাবলম্বীরা রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারা দেশে আনন্দ-উচ্ছ্বাসে দোল পূর্ণিমা বা হোলি উৎসব উদযাপন করেছেন। এ উপলক্ষে আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর। উৎসবের অংশ হিসেবে একে অপরকে রঙিন আবির মেখে শুভেচ্ছা জানান ভক্তরা। রঙের উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ। ঢোল-করতালের তালে তালে গান-বাজনায় যোগ দেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন...