Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. কবির হোসেন, রাজবাড়ী
১৬:৪৫, ০২ জুন ২০২৬
আপডেট: ১৬:৪৯, ০২ জুন ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
১৬:৪৫, ০২ জুন ২০২৬
আপডেট: ১৬:৪৯, ০২ জুন ২০২৬
আরও খবর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
ঈদের সাত দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ
ঈদের সাত দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
ঈদে জরুরি সেবায় নিয়োজিত থাকা অনেকেই ঢাকা ছাড়ছেন আজ
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ঈদ শেষে দৌলতদিয়ায় ফিরতি যাত্রীর চাপ, পারাপারে নেই ভোগান্তি

মো. কবির হোসেন, রাজবাড়ী
১৬:৪৫, ০২ জুন ২০২৬
আপডেট: ১৬:৪৯, ০২ জুন ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
১৬:৪৫, ০২ জুন ২০২৬
আপডেট: ১৬:৪৯, ০২ জুন ২০২৬
ঈদুল আজহার ছুটি শেষে দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়লেও কোনো ভোগান্তি ছাড়াই ফেরি ও লঞ্চে নদী পার হচ্ছেন সাধারণ মানুষ। ছবি : এনটিভি

ঈদুল আজহার ছুটি শেষে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে রাজধানীসহ দেশের বিভিন্ন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কর্মস্থলে ফেরা মানুষের উল্লেখযোগ্য চাপ লক্ষ্য করা গেছে।

আজ মঙ্গলবার (২ জুন) সকালে দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাট এলাকায় যাত্রীদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুরের পর বিকেলের দিকে তা ক্রমান্বয়ে বাড়তে শুরু করে। ব্যক্তিগত যানবাহন, দূরপাল্লার বাস, মোটরসাইকেল ও বিভিন্ন ছোট-বড় পরিবহণে করে রাজধানীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন হাজারো যাত্রী। অনেককে আবার লোকাল বাস ও তিন চাকার ইজিবাইকে চড়ে লঞ্চ ঘাটে এসে নির্বিঘ্নে লঞ্চে চড়ে নদী পারাপার হতে দেখা গেছে।

রাজবাড়ী থেকে ঢাকাগামী যাত্রী রূপা আক্তার তার ফিরতি পথের অভিজ্ঞতা জানিয়ে বলেন, এবারের ঈদ যাত্রায় অন্য বছরের মতো ফেরি বা লঞ্চের জন্য ঘাটে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার মতো তেমন কোনো দুর্ভোগ পোহাতে হয়নি। তবে আকাশ পরিষ্কার থাকায় রোদের তাপে প্রচণ্ড গরম ছিল, যার ফলে দুটি ছোট বাচ্চা নিয়ে পথ চলতে কিছুটা কষ্ট করতে হয়েছে।

মোটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া রিপন সরদার জানান, অন্যান্যবার ঈদের পর ঘাটে কিংবা মহাসড়কে যে তীব্র যানজট থাকে, এবারের ঈদে তেমন কোনো চিত্র নেই। রাস্তাঘাট বেশ ফাঁকা থাকায় খুব ভালোভাবেই ও দ্রুত সময়ের মধ্যে ঢাকায় পৌঁছাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ওয়ান ওয়ে ট্রাফিক ব্যবস্থা ও প্রশাসনের কঠোর নজরদারির কারণে এবারের ঈদযাত্রায় দৌলতদিয়ায় বড় ধরনের কোনো ভোগান্তির চিত্র দেখা যায়নি। যাত্রী ও যানবাহন পারাপারে আগে থেকেই পর্যাপ্ত প্রস্তুতি ও আধুনিক ঘাট ব্যবস্থাপনা গ্রহণ করায় সবাইকে নির্বিঘ্নে পার করে দেওয়া সম্ভব হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য শাখা) মো. সালাউদ্দিন সার্বিক পরিস্থিতির বিষয়ে বলেন, যাত্রী ও দূরপাল্লার যানবাহন পারাপার সম্পূর্ণ স্বাভাবিক রাখতে বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৬টি ফেরি এবং ২০টি লঞ্চ সার্বক্ষণিকভাবে চলাচল করছে। ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিআইডব্লিউটিসির কর্মীরা সমন্বিতভাবে মাঠে থেকে দায়িত্ব পালন করছেন।

ঈদুল আজহা দৌলতদিয়া ঘাট পাটুরিয়া নৌরুট বিআইডব্লিউটিসি ফেরি চলাচল

সংশ্লিষ্ট সংবাদ: ঈদুল আজহা

৩০ মে ২০২৬
ঈদে জরুরি সেবায় নিয়োজিত থাকা অনেকেই ঢাকা ছাড়ছেন আজ
৩০ মে ২০২৬
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত
৩০ মে ২০২৬
ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
  2. সকালের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
  3. কুঁড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে শিশু নিহত
  4. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
  5. জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
  6. নারায়ণগঞ্জে যুবলীগের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x