ঈদের সাত দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ
ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ সোমবার (১ জুন) খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার।
এ বছর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি ছিল। দীর্ঘ ছুটি শেষে আজ থেকে নিজ নিজ কর্মস্থলে যোগ দিচ্ছেন কর্মজীবী মানুষ।
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারেও শুরু হচ্ছে নিয়মিত কার্যক্রম।
ঈদের ছুটি শেষ হওয়ায় আজ রাজধানীতে যানবাহনের সংখ্যাও বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ।

এনটিভি অনলাইন ডেস্ক