আপনার জিজ্ঞাসা
দুই ঈদের তাকবির কত ধরনের?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৭৬তম পর্বে চিঠিতে দুই ঈদের তাকবির সম্বন্ধে ঢাকার নুরপুর থেকে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : দুই ঈদের যে নির্দিষ্ট তাকবির রয়েছে, যদি একবার করে বলতেন, তাহলে উপকার হতো।
উত্তর : দুই ঈদে যে তাকবিরগুলো রয়েছে সেগুলো বিভিন্ন ধরনের রয়েছে। ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ’। এ রকম আরো আছে। এগুলো আপনাকে বই থেকে জেনে নিতে হবে। আমরা মুখে বললাম আর আপনি সঙ্গে সঙ্গেই মুখস্থ করে ফেলবেন, তা হবে না। এগুলো বিভিন্ন বই থেকে মুখস্থ করে নিতে হবে।

অনলাইন ডেস্ক