আপনার জিজ্ঞাসা
তওবা করে ভালো কাজ করলে কী হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২০১৫তম পর্বে তওবার সঙ্গে সঙ্গেই ভালো কাজ করলে খারাপ কাজটি মুছে যাবে কি না, সে সম্পর্কে রাজধানীর শনির আখড়া থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : পাপকাজের পরে অনুতপ্ত হয়ে যদি সঙ্গে সঙ্গে অন্য আরেকটি ভালো কাজ করি, তাহলে কি সেটা ভালো হবে?
উত্তর : হ্যাঁ। কোনো একটা খারাপ কাজের পরে সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করলে ওই খারাপ কাজটিকে মুছে দেবে। খারাপ কাজটিকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে দেবে। তাই ভালো কাজ করার সুযোগ থাকলে তওবার সঙ্গে সঙ্গেই একটি ভালো কাজ করে ফেলুন। এটিই উত্তম কাজ।

অনলাইন ডেস্ক