স্পট মার্কেটে চার কোম্পানির লেনদেন বুধবার
ডিএসইর লোগো
পুঁজিবাজারের তালিকাভুক্ত চার কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর)। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, ফার্মা এইডস ও আরডি ফুড।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী রোববার (৭ ডিসেম্বর) আলোচিত চার প্রতিষ্ঠানের রেকর্ড ডেট। এর আগে বুধবার ও বৃহস্পতিবার স্পট মার্কেটে এই চার প্রতিষ্ঠানের লেনদেন হবে। রেকর্ড ডেটের কারণে আগামী রোববার লেনদেন স্থগিত রাখবে এই চার প্রতিষ্ঠানের।

নিজস্ব প্রতিবেদক