সূচক উত্থানের ৩৬ মিনিটে লেনদেন ৫৮ কোটি টাকা
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ রোববার (১৮ জানুয়ারি) শুরুর প্রথম ৩৬ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৩৬ মিনিটে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৬৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ৭ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ২৭ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি আরও বাড়ে। লেনদেন শুরুর প্রথম ৩৬ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ৩৫ দশমিক শূন্য এক পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় চার হাজার ৯৯৪ পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক ১০ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৩ দশমিক শূন্য চার পয়েন্টে। ডিএসইএস সূচক আট দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার চার দশমিক ৭৬ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪৩টির, কমেছে ৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের তিন কোটি ৯৮ লাখ টাকার মেয়ার। এছাড়া, স্কয়ার ফার্মার দুই কোটি ৫৩ লাখ টাকা, প্যারামাউন্টের দুই কোটি ৪২ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের দুই কোটি ২৭ লাখ টাকা, মেঘনা ইন্স্যুরেন্সের এক কোটি ৯৫ লাখ টাকা, এসিআইয়ের এক কোটি ৭৪ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের এক কোটি ৭২ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার এক কোটি ৬২ লাখ টাকা, এপেক্স ট্যানারির এক কোটি ৫৪ লাখ টাকা এবং খান ব্রাদার্সের এক কোটি ৫৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক