ডিএসইতে সূচকের পতন, লেনদেনও কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। আজ সোমবার (১৩ এপ্রিল) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪১ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে এদিন ৭৯৩ কোটি টাকায় চলে এসেছে। গত রোববারের (১২ এপ্রিল) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় আট পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান আরও বাড়ে। লেনদেন শুরুর ৩৫ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ২৪ পয়েন্ট। পরে পতনে ফিরে সূচকটি।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের পতন হয়েছে ৪১ দশমিক শূন্য তিন পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২৩০ দশমিক ৩৬ পয়েন্টে। এদিন ডিএস ৩০ সূচক ২১ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৯৮১ দশমিক শূন্য চার পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক শূন্য আট পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৫৭ দশমিক ৯৯ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৯৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ৮৩৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৫ হাজার ৩৭৬ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৮৭ হাজার ৯৩২ কোটি ৬০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ২১৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডের ২৭ কোটি ১৫ লাখ টাকা, সিটি ব্যাংকের ২৪ কোটি ৯০ লাখ টাকা, মনোস্পুলের ২২ কোটি ২৩ লাখ টাকা, কেডিএস এক্সেসরিজের ১৬ কোটি ৪০ লাখ টাকা, সিমটেক্সের ১৫ কোটি ২৭ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৪ কোটি ৯৪ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৪ কোটি ৮১ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৩ কোটি ৬৭ লাখ টাকা এবং পাইওনিয়র ইন্স্যুরেন্সের ১৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার। কোম্পানিটির দর কমেছে চার দশমিক ৬৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মীর আকতার হোসেনের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক