পতনে সূচক, ২৬ মিনিটে লেনদেন ৫১ কোটি টাকা
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) শুরুর প্রথম ২৬ মিনিটে লেনদেন হয়েছে ৫১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সব ধরনের সূচক উত্থানে ওঠে আসে। লেনদেন শুরুর প্রথম তিন মিনিটেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে সাত পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান থেকে পতনে ফেরে। লেনদেন শুরুর প্রথম ২৬ মিনিটে ডিএসইএক্স পতন হয়েছে ১৬ দশমিক ২১ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ২১৮ দশমিক ১৫ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক পাঁচ দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৬ দশমিক ৯১ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক সাত দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৯৪ দশমিক ২৩ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩৬টির ও অপরিবর্তিত রয়েছে ৮১টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা ইসলামী ব্যাংকের তিন কোটি ৯৪ লাখ টাকার, মুন্নু ফেব্রিক্সের তিন কোটি ৬৪ লাখ টাকার, কে এন্ড কিউর তিন কোটি ২৪ লাখ টাকার, এশিয়াটিক ল্যাবের তিন কোটি ২২ লাখ টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দুই কোটি ৮৫ লাখ টাকার, জিকিউ বলপেনের এক কোটি ৭০ লাখ টাকার, মুন্নু অ্যাগ্রোর এক কোটি আট লাখ টাকার, কেয়া কসমেটিকসের এক কোটি ছয় লাখ টাকার, সিমটেক্সের এক কোটি তিন লাখ টাকার এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের এক কোটি দুই লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক