সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ১০ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের জন্য মুনাফা বা কুপন রেট ঘোষণা করা হয়েছে। চলতি বছরের (২০২৬ সাল) কোম্পানিটি ১ মার্চ থেকে ৩১ আগস্ট সময় পর্যন্ত সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে কুপন প্রদান করা হবে। আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডাদের ১০ শতাংশ কুপন হারে রিটার্ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। করপোরেট বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।
সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ড ইস্যুয়ার প্রতিষ্ঠান সিটি ব্যাংক জানায়, বন্ডটির কুপন রেট, অনুমোদিত কুপন রেট মেকানিজমের সাথে সামঞ্জস্য রেখে আগামী ১ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত পরবর্তী অর্ধবার্ষিক সময়ের জন্য প্রতি বছর ১০ শতাংশ হারে কুপন রেট প্রদান করা হবে। সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণের লক্ষ্যে রেকর্ড তারিখ নির্ধারণ হয়নি। কুপন রেট ঘোষণাকে কেন্দ্র করে এদিন বন্ডটির লেনদেনে কোনো মূল্যসীমা থাকছে না।

নিজস্ব প্রতিবেদক