আলহাজ্ব টেক্সটাইলের বোনাস লভ্যাংশে ফের অসম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলসের ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানে পুনরায় অসম্মতি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১৪ জানুয়ারি ডিএসইর ওয়েবসাইটে আলহাজ্ব টেক্সটাইল মিলসের বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসির অসম্মতির এ বিষয়টি জানানো হয়। পরবর্তী কোম্পানিটি বোনাস লভ্যাংশ প্রদানের বিষয়ে পুনরায় বিএসইসির কাছে আবেদন জানায়। তবে ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে বিভিন্ন ধরনের অসঙ্গতি থাকায় কোম্পানিটির বোনাস লভ্যাংশ প্রদানে পুনরায় অসম্মতি জানালো বিএসইসি।
এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে পাঁচ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ বোনাস লভ্যাংশ। এদিকে ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০ টাকা সাত টাকা। আগের হিসাব বছ্রের্রর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৭৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৫২ পয়সা।

নিজস্ব প্রতিবেদক