সূচকসহ ডিএসইতে কমেছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের চতুর্থ কর্মদিবসে আজ বুধবার (১২ আগস্ট) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ছয় পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে এদিন এক হাজার ৭৩ কোটি টাকায় নেমে এসেছে। গতকাল মঙ্গলবারের (১১ আগস্ট) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে।
আজ লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ছয় মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৯ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৪০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৮ পয়েন্ট। পরে সূচকটি পতনে ফিরে আসে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ছয় দশমিক ২৫ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৮৯৭ দশমিক ২৭ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক চার দশমিক শূন্য সাত পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ২০০ দশমিক ৪৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১৮০ দশমিক ৭৮ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৭৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ১১৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় সাত লাখ আট হাজার ১৯২ কোটি ২০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল সাত লাখ আট হাজার ৭৮১ কোটি পাঁচ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ২৩১টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ৩৫ কোটি ৫৭ লাখ টাকা, বেক্সিমকোর ৩০ কোটি ৩৫ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ২৯ কোটি ৫৬ লাখ টাকা, এমএল ডায়িংয়ের ২০ কোটি ১২ লাখ টাকা, সায়হাম কটনের ১৯ কোটি ৮০ লাখ টাকা, জেএমআই হাসপাতালের ১৫ কোটি ৯৬ লাখ টাকা, পিপলস লিজিংয়ের ১৫ কোটি ৩৮ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৪ কোটি ২৭ লাখ টাকা এবং কুইন সাউথের ১৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে সাত দশমিক ৮০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক