সূচকের বড় উত্থান, ডিএসইতে ৮৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮৫ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৮৯ শতাংশ কোম্পানির শেয়ারের দরে উত্থান হয়েছে। গতকাল রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে পাঁচ হাজার ২৭৯ কোটি টাকা। লেনদেন বেড়ে এদিনে ৭১৮ কোটি টাকার ঘরে চলে এসেছে।
সূচক, লেনদেন ও মূলধনের এই চাঙা অবস্থা দেখা গেছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।
অনুসন্ধানে দেখা যায়, আজ সোমবার লেনদেন শুরুতে শেয়ার কেনার চাপে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বড় উত্থানে চলে আসে। লেনদেন শুরুর প্রথম আট মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৪৮ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান বাড়ে। লেনদেন শুরুর প্রথম ২৬ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৮১ পয়েন্ট। পরে সূচকটির উত্থান আরও বাড়ে।
এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয়েছে ৮৫ দশমিক ২৩ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫৫৩ দশমিক শূন্য সাত পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ১১ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১০৬ দশমিক ৬৩ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৩৩ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১৩৭ দশমিক ৫০ পয়েন্টে।
অপরদিক, সিএসইতে এদিন লেনদেন শুরুতে শেয়ার কেনার চাপে প্রধান সূচক সিএএসপিআই বড় ধরনের উত্থানে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ১৪ মিনিটে সিএএসপিআই উত্থান হয় ৭৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান আরও বাড়ে। এদিন লেনদেন শেষে সূচক সিএএসপিআইয়ের উত্থান হয় ১৪৭ দশমিক ৬৫ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় ১৫ হাজার ৪৫০ দশমিক শূন্য এক পয়েন্টে। এদিন সিএসই৫০ সূচক ১৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৯৬ দশমিক ৯২ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ২০২ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ১০৫ দশমিক শুন্য তিন পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৯৪ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৯ হাজার ৫০৭ দশমিক ৩৬ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক দুই দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৯২৭ দশমিক ২৮ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ৫৬৮ কোটি আট লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৫ হাজার ৯৫০ কোটি ৮১ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল সাত লাখ ১০ হাজার ৬৭১ কোটি ৮৩ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৪৭টির, কমেছে ২১টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২২টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— ব্র্যাক ব্যাংকের ২৭ কোটি ৫৩ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৫ কোটি ৪৫ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৫ কোটি ৩৭ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ২৮ লাখ টাকা এবং রবি আজিয়াটার ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্টের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৪৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪৯ শতাংশ।
অপরদিকে, আজ সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। আজ সিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৯ হাজার ২৯৭ কোটি ৮১ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল সাত লাখ ১৬ হাজার ৫১৪ কোটি ৬৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৪১টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।
এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডসের ৯ কোটি ১৭ লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের তিন কোটি ২২ লাখ টাকা, সিটি ব্যাংকের ৭৯ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ৬৪ লাখ টাকা, প্রগতি লাইফের ৩৭ লাখ টাকা, রবি আজিয়াটার ৩০ লাখ টাকা এবং ট্রাস্ট ব্যাংকের ২৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এসিআই ফরমুলেশনের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৫৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক