ডিএসইতে ৩০ মিনিটে লেনদেন শতকোটি টাকা
প্রধান সূচকের উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (৩০ মার্চ) লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে, অর্থাৎ সকাল ১০টা ৩০ মিনিটে ৯৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেন শুরুতেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ঊর্ধ্বমুখী হয়। লেনদেন শুরুর আট মিনিটে সূচকটি ২৫ পয়েন্ট বাড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্থানের গতি কিছুটা কমে আসে। লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স সূচক ২ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২৭৪ দশমিক ৬৫ পয়েন্টে। একই সময়ে ডিএসইএস সূচক ৩ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯ দশমিক ৪৬ পয়েন্টে। অন্যদিকে, ডিএস৩০ সূচক ৩ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৪ দশমিক ৭৩ পয়েন্টে।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেনে শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডের ৫ কোটি ১৮ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৩ কোটি ৩২ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ২ কোটি ৯৭ লাখ টাকা, টেকনো ড্রাগসের ২ কোটি ৭২ লাখ টাকা, বিডি থাই ফুডের ২ কোটি ৪১ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের ২ কোটি ৩৯ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ২ কোটি ২০ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ২ কোটি ১৬ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ২ কোটি ৯ লাখ টাকা ও বিডি অটোকারের ২ কোটি ৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক