পতনে সূচক, ২০ মিনিটে লেনদেন ৬৭ কোটি টাকা
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ রোববার (৫ এপ্রিল) শুরুর প্রথম ২০ মিনিটে, অর্থাৎ বেলা ১০ টা ২০ মিনিটে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৯২ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স পতন চলে আসে। লেনদেন শুরুর চার মিনিটে ডিএসইএক্স পতন হয় ২১ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির পতন গতি আরও বড় হয়। লেনদেন শুরুর ২০ মিনিটে ডিএসইএক্স পতন হয় ৬৪ দশমিক ৬০ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ১৫৫ দশমিক ১২ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক ১১ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৭ দশমিক ৯৪ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১১ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৫৫ দশমিক ৯২ পয়েন্টে। এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬টির, কমেছে ৩৩৯টির ও অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা জনতা ইন্স্যুরেন্সের তিন কোটি ছয় লাখ টাকা, একমি পেস্টিসাইডের দুই কোটি ৯৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের দুই কোটি ৮০ লাখ টাকা, খান ব্রাদার্সের দুই কোটি ৭৩ লাখ টাকা, হাক্কানি পাল্পের এক কোটি ৩৩ লাখ টাকা, সোনারগাঁ টেক্সটাইলের এক কোটি ৩০ লাখ টাকা, ব্যাংলাদেশে ন্যাশনাল ইন্স্যুরেন্সের এক কোটি ২৯ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোটের এক কোটি ২৬ লাখ টাকা, সিটি ব্যাংকের এক কোটি ২১ লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের এক কোটি ১৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক