নগদ লভ্যাংশ দেবে শাহজালাল ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
গতকাল বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে তিন টাকা ৩১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ২৩ টাকা সাত পয়সা। আর সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১২ টাকা ২৮ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে বেলা ১১টায়। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ এপ্রিল।

নিজস্ব প্রতিবেদক