লেনদেন বাড়লেও ডিএসইর সূচক পতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। আজ রোববার (১৯ এপ্রিল) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৯ দশমিক ৩০ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত বৃহস্পতিবারের (১৬ এপ্রিল) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। তবে লেনদেন বেড়ে এদিন ৮১৯ কোটি টাকায় নেমে এসেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর পাঁচ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ১২ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে আসে। লেনদেন শুরুর ১১ মিনিটে ডিএসইএক্স পতন হয় ৪ পয়েন্ট। পরে সূচকটি উত্থানে আসে। লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৭ পয়েন্ট। এরপর সূচকটি ফের পতনে চলে আসে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের পতন হয়েছে ৯ দশমিক ৩০ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২৪৭ দশমিক ৫৩ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক চার দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৬২ দশমিক ২১ পয়েন্টে। এছাড়া ডিএস ৩০ সূচক শূন্য দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯৯০ দশমিক ৩১ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৮১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮০৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৪ হাজার ৭২৩ কোটি ৩৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি ৫৮ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৪০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ২২৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৬টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলের ২২ কোটি ২৫ লাখ টাকা, খান ব্রাদার্সের ২১ কোটি ৯৮ লাখ টাকা, রানার অটোর ২১ কোটি ৫৬ লাখ টাকা, একমি পেস্টিসাইডের ২০ কোটি ২৯ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৯ কোটি ৬২ লাখ টাকা গোল্ডেন সনের ১৫ কোটি দুই লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৪ কোটি ৮৩ লাখ টাকা, ইস্টার্ন ব্যাংকের ১৪ কোটি ৭৩ লাখ টাকা এবং মীর আকতার হোসেনের ১৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে পপুলার লাইফ ফার্স্ট ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ২৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রানার অটোমোবাইলসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক