২০ মিনিটে ডিএসইর লেনদেন শত কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটে ডিএসইতে ১০০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া ৬০ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৯ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ২০ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর ২০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৩ দশমিক ৬৩ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২৬১ দশমিক ১৬ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক তিন দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬ দশমিক শূন্য ৯ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক এক দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯১ দশমিক ৫১ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২২২টির, কমেছে ৬৩টির ও অপরিবর্তিত রয়েছে ৮২টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা সামিট অ্যালায়েন্স পোটের ছয় কোটি ৮৪ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের পাঁচ কোটি ২১ লাখ টাকা, একমি পেস্টিসাইডের চার কোটি ১৯ লাখ টাকা, সালভোর চার কোটি দুই লাখ টাকা, খান ব্রাদার্সের তিন কোটি ৯৮ লাখ টাকা, সিটি ব্যাংকের তিন কোটি ৩১ লাখ টাকা, টেকনো ড্রাগসের তিন কোটি দুই লাখ টাকা, জনতা ইন্স্যুরেন্সের দুই কোটি ৯৬ লাখ টাকা, লিগ্যাসি ফুটওয়্যারের দুই কোটি ৮৯ লাখ টাকা এবং রানার অটোর দুই কোটি ৮৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক