প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক
প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের শীর্ষ কর্মকর্তাদের সভা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের এক সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় ঢাকার নিকুঞ্জে ডিএসইর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এক বার্তায় ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানায়, সভায় পুঁজিবাজারের ইকোসিস্টেম, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, ঢাকা স্টক এক্সচেঞ্জের ভূমিকা, সামগ্রিক কার্যক্রম, ডিএসইর ভবিষ্যত পরিকল্পনাসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক