৩৪ মিনিটে লেনদেন ২৩৩ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ৩৪ মিনিটে ডিএসইতে ২৩৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুর ৩৪ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৪৮ দশমিক ৬৮ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৩৪৭ দশমিক ২৭ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক তিন দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭০ দশমিক ৫৫ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ২১ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৬ দশমিক ৩৫ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫৩টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা সিটি ব্যাংকের ১৬ কোটি ১৫ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৩ কোটি ৭৩ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ৮৪ লাখ টাকা, পিপলস লিজিংয়ের সাত কোটি ৮১ লাখ টাকা এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের সাত কোটি ৬৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক