লোকসান বেড়েছে এনার্জিপ্যাক পাওয়ারের
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের চলতি অর্থবছরের (২০২৫-২০২৬) তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) লোকসান বেড়েছে ৭০৯ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আজ রোববার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৯ পয়সা। আগের অর্থবছরের (২০২৪-২০২৫) একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি লোকসান ছিল ১১ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৭৮ পয়সা বা ৭০৯ দশমিক শূন্য ৯ শতাংশ।
চলতি অর্থবছরের ৯ মাস বা তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে সাত টাকা ৬২ পয়সা। আগের আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল এক টাকা ৯ পয়সা। আলোচিত তিন প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১২ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ৯ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে পুনর্মূল্যায়নসহ ২৫ টাকা ২১ পয়সা।

নিজস্ব প্রতিবেদক