৩০ মিনিটে লেনদেন ১৫৩ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইতে ১৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৬ দশমিক ২২ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৩৩২ দশমিক ৪১ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক দুই দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮ দশমিক ১৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক এক দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৭ দশমিক ৯২ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯৫টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা শাহজিবাজার পাওয়ারের ১৩ কোটি ২০ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১২ কোটি ২৭ লাখ টাকা, সিটি ব্যাংকের ৯ কোটি ২২ লাখ টাকা, ডমিনেজ স্টিলের সাত কোটি ৩৯ লাখ টাকা, প্রগতি লাইফের তিন কোটি ৭৫ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের দুই কোটি ৯৮ লাখ টাকা এবং পিপলস লিজিংয়ের দুই কোটি ৬১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক