১০৫ শতাংশ মুনাফা বেড়েছে পিপলস ইন্স্যুরেন্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্সের চলতি বছরের (২০২৬) প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে ১০৪ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আজ রোববার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা ২৯ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬৩ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৬৬ পয়সা বা ১০৪ দশমিক ৭৬ শতাংশ।
আলোচিত প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ৭৮ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৯ টাকা ২৪ পয়সা।

নিজস্ব প্রতিবেদক