প্রধান সূচকসহ লেনদেন কমলেও সিএসইতে বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে
দেশের পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সোমবার (৪ মে) লেনদেন কমে ১৬ কোটি টাকায় নেমে এসেছে। গতকাল রোববারের (৩ মে) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
সিএসইতে এদিন লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআইয়ের পতন হয় চার দশমিক ৬৪ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় ১৪ হাজার ৭৮৩ দশমিক ৬২ পয়েন্টে। এদিন সিএসই৫০ সূচক দুই দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১০৭ দশমিক ২৯ পয়েন্টে। সিএসআই সূচক শূন্য দশমিক শূন্য সাত পয়েন্ট কমে দাঁড়ায় ৮৯২ দশমিক ৫৬ পয়েন্টে। অপরদিক এদিন সিএসই-৩০ সূচক ১৩ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৩ হাজার ৫৯ দশমিক ৬২ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ছয় দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৯ হাজার ৯৩ দশমিক ১৬ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ৪১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। আজ সিএসইতে মূলধন দাঁড়িয়েছে ৯ লাখ ১০ হাজার ৪৭৫ কোটি ৬৪ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ৯ লাখ ৯ হাজার ৯৯৭ কোটি ৯৮ লাখ টাকা। আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৮৬টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের সাত কোটি ৬৮ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৯৮ লাখ টাকা, ফেডারেল ইন্স্যুরেন্সের ৯৭ লাখ টাকা, ফাইন ফুডসের ৯৫ লাখ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬০ লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫৩ লাখ টাকা, বিবিএস কেবলসের ৪৪ লাখ টাকা, রবি আজিয়াটার ৩৬ লাখ টাকা, অগ্নি সিস্টেমেসের ২৫ লাখ টাকা এবং ন্যাশনাল ফিডের ২৫ লাখ টাকার ২৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ফিডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩ দশমিক ৩৭ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক