মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ দেবে পপুলার লাইফ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স গত ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ শেয়ারপ্রতি লভ্যাংশ দেবে ২ টাকা । তবে সর্বশেষ বছরে শেয়ারপ্রতি মুনাফা এক টাকা ৪৭ পয়সা। মুনাফার চেয়ে ৫৩ পয়সা বেশি লভ্যাংশ পাবে শেয়ারহোল্ডাররা। অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ দেওয়ার এ সিদ্ধান্ত হয়েছে।
আজ রোববার (২৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
ডিএসই জানায়, সর্বশেষ বছরে (২০২৫ সাল) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা ৪৭ পয়সা। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ৭৮ টাকা ১০ পয়সা। এসময় শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ১৮ টাকা ৮৬ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে আগামী ২২ সেপ্টেম্বর, বেলা ১২ টায়। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুলাই।

নিজস্ব প্রতিবেদক