১০ লাখ শেয়ার বিক্রি করবেন সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা
সাউথইস্ট ব্যাংক ছবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের এক উদ্যোক্তা ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা রেহানা কাশেম তার মালিকানাধীন ৩১ লাখ ৪৩ হাজার ৩৭টি শেয়ারের মধ্য থেকে ১০ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষিত এই শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে বিক্রি করা হবে। উদ্যোক্তা প্রচলিত বিধি অনুযায়ী পাবলিক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।

নিজস্ব প্রতিবেদক