৩০ মিনিটে লেনদেন ১৯৫ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন চলছে আজ বুধবার (২২ জুলাই)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে বা বেলা ১০টা ৩০ মিনিটে ডিএসইতে ১৯৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া ৬২ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৭ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৭ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২২ দশমিক ৩৯ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৯২১ দশমিক ৩৫ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ছয় দশমিক শুন্য আট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২২৬ দশমিক শূন্য আট পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৫ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০৯ দশমিক ৪০ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫৬টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা ফু-ওয়াং সিরামিকের ১১ কোটি ৮১ লাখ টাকা, সালভো অর্গানিকের ৯ কোটি ২৪ লাখ টাকা, সায়হাম কটনের আট কোটি ৬৬ কোটি টাকা এবং বেক্সিমকো ফার্মার ৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক