লোকসান বেড়েছে প্রিমিয়ার ব্যাংকের
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক চলতি বছরের (২০২৬) দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) লোকসান বেড়েছে ৭১ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে দুই টাকা ২৮ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি লোকসান ছিল এক টাকা ৩৩ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৯৫ পয়সা বা ৭১ দশমিক ৪৩ শতাংশ।
চলতি বছরের দুই প্রান্তিকের (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে তিন টাকা ১৫ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি লোকসান ছিল এক টাকা ১১ পয়সা। আলোচিত এই দুই প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৯ টাকা ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ সাত টাকা ৬৪ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৪৪ পয়সা।

নিজস্ব প্রতিবেদক