নামমাত্র লভ্যাংশ দেবে ইফাদ অটোস
ইফাদ অটোসের লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইফাদ অটোস সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য তিন শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। আজ বুধবার (২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ইফাদ অটোসের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৫ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে পাঁচ টাকা ৬৫ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৫ টাকা ৯২ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএম স্থান ও সময় পরে জানানো হবে। শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

নিজস্ব প্রতিবেদক