৪০ মিনিটে ডিএসইর লেনদেন ২৭৯ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে আজ বুধবারের (২৯ জুলাই) লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ৪০ মিনিটে মিনিটে বা সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইতে ২৭৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১৬ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৪০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৫ দশমিক ২৮ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৯২৫ দশমিক ৫৪ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ৬ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২২৬ দশমিক ৩৪ পয়েন্টে।
এছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০৪ দশমিক শূন্য দুই পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩৮টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা আর্গন ডেনিমসের ২২ কোটি ৩৫ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ১৭ কোটি ৫৮ লাখ টাকা, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৯৫ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ৯ কোটি ৭০ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের আট কোটি ৮৯ লাখ টাকা, আইবিপির সাত কোটি ১২ লাখ টাকা, বার্জার পেইন্টসের সাত কোটি তিন লাখ টাকা, সায়হাম কটনের ছয় কোটি ১৯ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের পাঁচ কোটি ৯৪ লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের পাঁচ কোটি ১৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক