বার্জার পেইন্টসের আয় বেড়েছে ১০৩ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ চলতি বছরের (২০২৬) প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি আয় বেড়েছে ১০৩ দশমিক ২৫ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৬ টাকা ৮১ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি আয় ছিল ১৮ টাকা ১১ পয়সা। এ সময়ে ব্যবধানে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৮ টাকা ৭০ পয়সা বা ১০৩ দশমিক ২৫ শতাংশ।
আলোচিত এই প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ পাঁচ টাকা ৮৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ ৩৪ টাকা ৬১ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৩৭ টাকা পাঁচ পয়সা।

নিজস্ব প্রতিবেদক