২০ মিনিটে লেনদেন ১১৭ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ সোমবার (১৭ আগস্ট)। লেনদেন শুরুর প্রথম ২০ মিনিট বা সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইতে ১১৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১৩ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৪ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান কমে আসে। এদিন লেনদেন শুরুর ২০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৫ দশমিক ২৬ পয়েন্ট। আলোচিত সময় ডিএস৩০ সূচক দুই দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৮৬ দশমিক ৪৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক শূন্য চার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৭ দশমিক শূন্য ৪১ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮১টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টি কোম্পানির শেয়ার দর। এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা বেঙ্গল উইন্ডসরের সাত কোটি ৮৬ লাক টাকা, শমরিতা হাসপাতালের পাঁচ কোটি ২৩ লাক টাকা, দেশ গার্মেন্টসের চার কোটি ৯৭ লাখ টাকা, বেক্সিমকোর চার কোটি ৮৪ লাখ টাকা, এমএল ডায়িংয়ের চার কোটি ৮২ লাখ টাকা, আমান ফিডের চার কোটি ৪০ লাখ টাকা এবং ডমিনেজ স্টিলের চার কোটি ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক