ডিএসই’র প্রধান সূচকসহ বেড়েছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে। আজ রোববার (২ আগস্ট) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে শূন্য দশমিক ২০ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দরের উত্থান হয়েছে। গত বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। লেনদেন বেড়ে এদিন এক হাজার ২৫৭ কোটি টাকায় চলে এসেছে।
আজ রোববার লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৪৩ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৭ পয়েন্ট। পরে সূচকটির উত্থান গতি আরও কমে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে শূন্য দশমিক ২০ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৮৯৫ দশমিক ৭৮ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক তিন দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ২১৩ দশমিক ৩৩ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১৯২ দশমিক ৬১ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। যেখানে গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৪৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় সাত লাখ ছয় হাজার ১১৪ কোটি ৭৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল সাত লাখ পাঁচ হাজার ১৩৩ কোটি ৯৩ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১৪৯টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির ৪১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসিআই ফর্মুলেশনের ২৪ কোটি ৬৮ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ২৩ কোটি ২১ লাখ টাকা, বেক্সিমকোর ২১ কোটি ৯৭ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ২১ কোটি ৫৮ লাখ টাকা, আইটিসির ২০ কোটি ৫৯ লাখ টাকা, শার্প ইন্ডাস্ট্রিজের ২০ কোটি পাঁচ লাখ টাকা এবং কপারটেকের ১৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ৮৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক