ডিএসইতে আধা ঘণ্টায় লেনদেন ২২১ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (৩ আগস্ট) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে (সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত) বাজারে ২২১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এই সময়ে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়তে দেখা গেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১৮ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৯ দশমিক ৩৬ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৯০৫ দশমিক ১৪ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক দুই দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২১০ দশমিক ৭৮ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক শূন্য দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯৩ দশমিক ৪৫ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬৫টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ার দর। এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা মুন্নু ফেব্রিক্সের ১৭ কোটি ৪২ লাখ টাকা, কুইন সাউথের ১২ কোটি ৬০ লাখ টাকা এবং এসিআই ফর্মুলেশনের ১০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক