ঢাকা ব্যাংকের আয় বেড়েছে ৩১ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের চলতি বছরের (২০২৬) দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আয় বেড়েছে ৩১ দশমিক শূন্য তিন শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আজ রোববার (২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৮ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি আয় ছিল ২৯ পয়সা। এসময়ের ব্যবধানে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় বেড়েছে ৯ পয়সা বা ৩১ দশমিক শূন্য তিন শতাংশ।
চলতি বছরের দুই প্রান্তিকের (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৯৫ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-জুন) সমন্বিত শেয়ারপ্রতি আয় ছিল এক টাকা ৯ পয়সা। আলোচিত এই দুই প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ১০ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ২৩ টাকা ৯ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৪৬ পয়সা।

নিজস্ব প্রতিবেদক