ডিএসইতে ৩০ মিনিটে লেনদেন ৮৮ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন চলছে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট বা সকাল ১০টা ৩০মিনিটে ডিএসইতে ৮৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। এদিন লেনদেন শুরুর ৭ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৬ পয়েন্ট। পরে সূচকটিতে উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ছয় দশমিক ১৮ পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪২৪ দশমিক ৭৩ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক শূন্য দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৬ দশমিক ১৭ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৭১ দশমিক ৫৯ পয়েন্টে। এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭২টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা শার্প ইন্ডাস্ট্রিজের সাত কোটি ৪৯ লাখ টাকা, এনভয় টেক্সটাইলের ছয় কোটি ২৭ লাখ টাকা,প্যারামাউন্ট টেক্সটাইলের চার কোটি ৪১ লাখ টাকা,সায়হাম কটনের তিন কোটি ৬৩ লাখ টাকা, এক্সিম ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ডের দুই কোটি ৭২ লাখ টাকা এবং সায়হাম টেক্সটাইলের দুই কোটি ১৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক