৪০ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দেবে ফাইন ফুডস
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফাইন ফুডস সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। তবে কোম্পানির স্পনসর/পরিচালকদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
জানা যায়, ফাইন ফুডসের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১১ টাকা ৮১ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে এক টাকা ৯০ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ২০ পয়সা। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর বেলা ১১টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।

নিজস্ব প্রতিবেদক