একদিনে ডিএসইতে মূলধন ৪৩৯৪ কোটি টাকা বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ বৃহস্পতিবার (২১ মে) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪২ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। লেনদেন বেড়ে এদিন ৮৬৭ কোটি টাকায় চলে এসেছে। গতকাল বুধবারের (২০ মে) তুলনায় আজ বাজারে মূলধন পরিমাণ বেড়েছে চার হাজার ৩৯৪ কোটি টাকা।অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর...
সর্বাধিক ক্লিক
